এফডিসির ১নং ফ্লোরে দরজায় সাটানো ব্যানারে লেখা ‘নীতিগতভাবে আমরা এক, চলচ্চিত্র শিল্পীদের মিলন মেলা ও মতবিনিময়।’ বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে একে একে হাজির হতে থাকেন বিভিন্ন অভিনয় শিল্পীরা।
উপস্থিত হন অভিনেতা এটিএম শামসুজ্জামান, সোহেল রানা, অঞ্জনা, রোজিনা, নূতন, পপি, নাদের চৌধুরী, বাপ্পরাজ, রিয়াজ, সম্রাট, সাইমন সাদিক, রুবেল, রেসি, দিলারা, সোহানা, প্রবীর মিত্র, আমান রেজা প্রমূখ।
আয়োজন করেন অভিনেতা মিশা সওদাগর ও চিত্রনায়ক জায়েদ খান।
অনুষ্ঠান আয়োজন জায়েদ খান বলেন, চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছি। বিশেষ করে অশ্লীল সিনেমা বন্ধ, ভিডিও পাইরেসি বন্ধ, ভারতীয় সিনেমা এ দেশে মুক্তি বন্ধের দাবি জানিয়ে আন্দোলন করে আসছি। এছাড়া দুস্থ শিল্পীদের পাশে থেকেছি। এবার শীতার্তদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করছি।
মতবিনিয়ের পরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ইত্তেফাক এমএআর
