রংপুরে পাঁচ খাদ্য গুদাম সিলগালা করেছে দুদক

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৬:০৯

রংপুরে ৫টি খাদ্য গুদাম সিলগালা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুপুরে মহানগরীর আলমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রংপুর সদর উপজেলা খাদ্য গুদাম থেকে ১’শ ৫ মেট্রিক টন চাউল কালোবাজারে বিক্রি এবং ৩’শ মেট্রিক টন নিম্মমানের চাল ক্রয় করার অভিযোগ উঠেছে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান ও বিভাগীয় খাদ্য কর্মকতা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। এ কারণে গুদামের ৫টি গোডাউন সিলগালা করে দিয়েছে দুদক। এতে ওই গোডাউন থেকে সব ধরনের ধান চাল লোড-আনলোড বন্ধ আছে বলে জানা যায়।

দুদক কর্মকর্তারা জানান, গত বোরো মৌসুমে রংপুর সদর উপজেলা খাদ্য গুদামে ২৯’শ ২৫ মেট্রিক টন চাল ক্রয় করার কথা ছিল। কিন্তু তা না করে মিলারদের ম্যানেজ করে ২৫’শ ২৫ মেট্রিক টন চাল ক্রয় করে। অথচ খাতা-কলেমে ২৯’শ মেট্রিক টন চাল ক্রয় করার হিসাব দেখিয়ে কয়েক লাখ টাকা আত্মসাত করেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিভাগীয় খাদ্য কর্মকতা।

বিষয়টি জানাজানি হলে রাতারাতি তিন’শ মেট্রিক টন নিম্মমানের চাল ক্রয় করেন, কিন্তু বাকি এক’শ মেট্রিক টন চালের কোনো হিসাব মেলাতে পারেন নি তারা। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে ও পত্রপত্রিকায় প্রকাশ পেলে এবং গোপন সংবাদের ভিত্তিতে উর্দ্ধতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে গুদামের ৫টি গোডাউন সিলগালা করা হয়েছে। এখনো তদন্ত কাজ অব্যাহত রয়েছে বলে জানা যায়।

ইত্তেফাক/এএন