‘ক্লিক বাজিমাত অফার’প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করেছে ইলেকট্রিকাল ও ইলেকট্রনিক্স পণ্যের ব্র্যান্ড ক্লিক।
মঙ্গলবার রাজধানীর আরএফএল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ১৬ জন বিজয়ীর হাতে এ পুরস্কার তুলে দেন আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
পুরস্কার হিসেবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিজয়ীদের যথাক্রমে ৩২ ইঞ্চি এলইডি টিভি, ল্যাপটপ, ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট ও স্মার্ট ফোন তুলে দেয়া হয়।
IMG0
ক্রেতাদের জন্য গত বছরের ২০ নভেম্বর থেকে এক মাস ব্যাপী অফারটি দেয় ক্লিক। ক্লিক ব্র্যান্ডের লাইটিং পণ্য কিনে ক্রেতারা এসএমএস পাঠিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্য থেকে চার সপ্তাহে চারজন করে মোট ১৬ জনকে সর্বোচ্চ এসএমএসের ভিত্তিতে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লিক এর সিনিয়র জেনারেল ম্যানেজার (বিক্রয়) জাহাঙ্গীর আলম, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) মীর হাসান সারোয়ার, ব্র্যান্ড ম্যানেজার সালাউদ্দিন আল হোসেনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইত্তেফাক/ইউবি
