নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: নসরুল হামিদ

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৮:০৬
 
বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ক্রমবর্ধমান চাহিদা মোকাবেলায় সরকার নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে।
 
বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য কামাল আহমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে শীতকালীন দৈনিক বিদ্যুতের চাহিদা ৭ হাজার থেকে ৭ হাজার ৫শ’ মেগাওয়াট। দৈনিক চাহিদার পরিপ্রেক্ষিতে প্রতিদিন উল্লেখিত পরিমান বিদ্যুত্ উত্পাদিত হচ্ছে।
 
নসরুল হামিদ বলেন, বর্তমানে ১১ হাজার ২০২ মেগাওয়াট ক্ষমতার ৩২টি বিদ্যুত্ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এ বিদ্যুত্কেন্দ্রগুলো ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে।
 

ইত্তেফাক/এএম।