নেটে ভাইরাল ধোনির ছবি, এঁকেছে সেবাগের ছেলে!

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১১:৪৬
ক’দিন আগেই সীমিত ওভারের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আপাতত তিনি মন খুলে শুধু ক্রিকেট খেলছেন। কটকে দ্বিতীয় একদিনের ম্যাচে সেঞ্চুরি করার পরে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।
 
গতকাল থেকে ধোনির একটা ছবি ইন্টারনেটে ভাইরাল। একেবারে মামুলি একটা পেন্সিল স্কেচ! কিন্তু চিত্রকরের নাম শুনলে আপনি খানিকটা অবাক হবেন। ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়কের ছবিটি এঁকেছে বীরেন্দ্র সেবাগের ছেলে আর্যবীর। সে আবার মহেন্দ্র সিং ধোনির দারুণ ভক্ত।
 
IMG0
 
ছবিতে ধোনির সেই ট্রেডমার্ক শটটাই এঁকেছে আর্যবীর। ছবিতে দেখা যাচ্ছে, ধোনি লেগ সাইডে শট মারছে। তার সামনের পা হাওয়ায় উঠে আছে।
 
ইত্তেফাক/এএম