ভারতের জাতীয় সঙ্গীত গাইছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দুষ্প্রাপ্য ফুটেজ দিয়ে বানানো এমনই এক ভিডিও শেয়ার করেছেন অমিতাভ বচ্চন।
শুক্রবার সকালে সোশ্যাল সাইট টুইটারে ওই ভিডিও শেয়ার করেন বিগ বি।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে। শুধু তাই নয়, ওই ভিডিও-তে বিশ্বকবির গলায় শোনা যাচ্ছে রবীন্দ্রসঙ্গীতও!
নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে অমিতাভ বচ্চনের ওই ভিডিও শেয়ার করার পরই তা ভাইরাল হয়ে যায়। একের পর এক লাইক পড়তে শুরু করে সেই ভিডিও-তে। শেয়ারও হতে শুরু করে দ্রুত। সূত্র- ইন্ডিয়া ডটকম।
ইত্তেফাক/এএম
