প্রথমবারের মত র‌্যাংকিংয়ের শীর্ষে ওয়ার্নার

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৮:৪৮
ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মত র‌্যাংকিং-এর শীর্ষে উঠলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে দু’টি সেঞ্চুরিসহ ৩৬৭ রান করেন তিনি। 
 
ফলে ব্যাটসম্যানদের ওয়ানডে র‌্যাংকিং-এ উন্নতি হয় তার। তৃতীয় স্থান থেকে উন্নতি হয়ে শীর্ষস্থানটি দখল করে নেন ওয়ার্নার। পেছনে পড়েন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের অধিনায়ক বিরাট কোহলি। 
 
প্রথমবারের মত ওয়ানডে র‌্যাংকিং-এর শীর্ষে উঠতে পেরে উচ্ছ্বসিত ওয়ার্নার। তিনি বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এই বছরটি ওয়ানডে ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ। আমি আশা করছি, বর্তমান ফর্মটা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ধরে রাখতে পারবো এবং তৃতীয় বারের মত অস্ট্রেলিয়াকে শিরোপা এনে দিতে অবদান রাখবো।’
 
ব্যাটসম্যানদের ওয়ানডে র‌্যাংকিং-এ বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন টেস্ট দলপতি মুশফিকুর রহিম। তার অবস্থান ১৯। এরপর আছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তিনি আছেন ২৪তম স্থানে। 
 
ব্যাটসম্যানদের ওয়ানডে র‌্যাংকিং :
 
র‌্যাংকিং খেলোয়াড় রেটিং
 
১ ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ৮৮০
 
২ এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) ৮৬১
 
৩ বিরাট কোহলি (ভারত) ৮৫২
 
৪ কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) ৭৭৯
 
৫ কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) ৭৭০
 
৬ জো রুট (ইংল্যান্ড) ৭৫৩
 
৭ হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) ৭৪৮
 
৮ স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া) ৭৪০
 
৯ মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) ৭৩৫
 
১০ বাবর আজম (পাকিস্তান) ৭৩৩
 
ইত্তেফাক/এমএইচ