কোপা দেল রে সেমিতে বার্সেলোনা মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের। কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদে এবারকে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে।
এর আগে রিয়াল সোসিয়েদাদকে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে পরাজিত করে বার্সেলোনা। মেসি একটি গোল ও দুটি গোলে সহায়তা করে বার্সাকে এই বড় জয় এনে দেয়।
অ্যাটলেটিকোর সঙ্গে সেমিতে মুখোমুখি হওয়া প্রসঙ্গে বার্সা মিডফিল্ডার সার্জি রবার্তে বলেন, আবারো অ্যাটলেটিকোর মুখোমুখি হচ্ছি আমরা। তাদের আমরা খুব ভাল করে চিনি। বরাবরের মতই তাদের বিরুদ্ধে ম্যাচটা বেশ কঠিন হবে।
তিনি আরো বলেন, আমরা বেশ উচ্ছ্বাসিত। এই ধরণের খেলায় খুব ছোটখাটো বিষয় ব্যবধান গড়ে দিতে পারে। তাই তাদের ঘরের মাঠে গোল পাওয়া জরুরি। কিকিঅফ ডটকম।
ইত্তেফাক/আরএ
