মিউজিক ট্রেনে সাব্বির

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৩:৪১
 
মানুষ বরাবরই গান ভালবাসে। তারই ধারাবাহিকতায় একটু ভিন্নভাবে উপস্থাপনের মাধ্যমে দর্শকদের সম্পূর্ণ বিনোদন দেওয়ার উদ্দেশ্যেই নির্মিতব্য সরাসরি সম্প্রচারিত মিউজিক্যাল প্রোগ্রাম ‘দ্য মিউজিক ট্রেন’।
 
অনুষ্ঠানের প্রতি পর্বে উপস্থিত থাকেন সঙ্গীতাঙ্গণের প্রতিষ্ঠিত একজন শিল্পী। মিউজিক ট্রেনে এ পর্বে অতিথি হিসেবে উপস্থিত হচ্ছেন সঙ্গীত শিল্পী সাব্বির।
 
সঞ্চালক অতিথির সাথে গান বিষয়ক নানা আলোচনা করেন। প্রতি পর্বে প্লে লিস্টে ১০টি করে গানের তালিকা দেওয়া হয়, যা দর্শক তাদের পছন্দ অনুযায়ী ফোন এবং এসএমএস এর মাধ্যমে প্রচারের অনুরোধ জানাতে পারেন।
 
এছাড়া নতুন গান এবং অ্যালবাম সম্পর্কে থাকে নানা খোঁজ-খবর। পারিহা লিমার উপস্থাপনায় এবং এস আর রুমেলের প্রযোজনায় অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন বৈশাখীর পর্দায় শনিবার রাত ৮টায়।
 
ইত্তেফাক/এমএআর