আগামীকাল ‌‌মঞ্চে ‘জলপুত্র’

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৫:৪৪
 
‘জলপুত্র’ শিরোনামের নতুন নাটক নিয়ে মঞ্চে আসছে নতুন নাটকের দল বেঙ্গল থিয়েটার। আগামীকাল  ২৯ জানুয়ারি শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়নের আয়োজন করা হয়েছে।
 
কথাসাহিত্যিক হরিশংকর জলদাসের সমুদ্রভিত্তিক জেলে সম্প্রদায় নিয়ে লেখা উপন্যাস ‘জলপুত্র’। নাট্যরূপ দিয়েছেন নাট্যকার রুমা মোদক। নির্দেশনায় হাসান রেজাউল।
 
সমুদ্রভিত্তিক জেলে সম্প্রদায়ের অপ্রাপ্তির বেদনা, প্রাপ্তির উল্লাস, শোষণের হাহাকার, অশিক্ষার অন্ধকার এই নাটকটিতে স্থান পেয়েছে। এ নাটকে একজন জেলে নারীর সংগ্রামী জীবনের ইতিহাসের পাশাপাশি জেলেপুত্রদের অধিকার সচেতন হয়ে উঠার চিত্রও তুলে ধরা হয়েছে।
 
জলপুত্র নাটকে অভিনয় করছেন তাহমিনা, সিনথিয়া, প্রিয়ন্তী, রাসেল, হাবিব, আকাশ, রাজিব, সজিব, উজ্জল, তোফায়েল, সাবিব, অর্থি, রাশেদুল, প্রতিভা, জিসান, রবিন, শাহিন, জিয়া ও রেজাউল প্রমুখ।
 
ইত্তেফাক/এমএআর