বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি সার্চ কমিটি নিয়ে এত কথা বলছে। তারা জানে যে তারা নির্বাচনে হেরে যাবে। তাই হারার আগাম অজুহাত তৈরি করে রাখছে।
আজ শনিবার শহীদ আসাদ মিলনায়তনে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভায় তিনি একথা বলেন।
মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ মহানগর কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএন
