বড় বোনকে হারিয়ে সেরেনার ইতিহাস

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৮:২৮
বড় বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যাম জয়ের ইতিহাস গড়লেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। শনিবার অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিজের ২৩তম গ্র্যান্ড স্ল্যাম ঘরে তুললেন এই নাম্বার ওয়ান।
 
৩৫ বছর বয়সী  সেরেনা ৬-৪, ৬-৪ সেটে স্টেফি গ্র্যাফিকে হারিয়ে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতেন। আর ভেনাসকে হারিয়ে জিতলেন ২৩তম শিরোপা। কিছুদিন আগে জার্মান তারকা অ্যাঞ্জেলিক কারবারকে সরিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেন সেরেনা।
 
সেরেনার এমন অর্জনে প্রথম অভিনন্দন জানিয়েছেন ভেনাসই। তিনি বলেন, সেরেনাকে তোর ২৩তম শিরোপার জন্য অভিনন্দন। আমি সবসময়ই তোমার পাশে ছিলাম এবং থাকবো। আমি তোমাকে নিয়ে গর্বিত।’
 
সেরেনাও তার বোনের প্রতি সম্মান জানান। তিনি বলেন, ভেনাসকে ছাড়া আমি কখনোই ২৩টি গ্র্যান্ডস্ল্যাম জিততে পারতাম না। সে আমার অনুপ্রেরণা।
 
ওপেন এরা বা ‍টেনিসের উন্মুক্ত যুগে এখন সবচেয় বেশি শিরোপা সেরেনারই। সব মিলিয়ে ২৪টি গ্র্যান্ডস্ল্যাম নিয়ে সামনে আছেন শুধু অস্ট্রেলিয়ার টেনিস আইকন মার্গারেট। ওপেন এরা বা টেনিসের উন্মুক্ত যুগ পেশাদার খেলোয়ারদদেরকে নতুন খেলোয়াড়দের সাথে প্রতিযোগীতা করার সুযোগ করে দেয়, যা আগে সম্ভব ছিল না। ১৯৬৮ সালে টেনিসের এই উন্মুক্ত যুগ শুরু হয়।  
 
ইত্তেফাক/এমএইচ