এমপি লিটন হত্যাকারীদের চরম মূল্য দিতে হবে: ওবায়দুল কাদের

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৯:০৮

“উন্নয়ন বান্ধব, সাহসী জনপ্রতিনিধি মঞ্জুরুল ইসলাম লিটনকে তার নিজ বাড়িতে নৃশংসভাবে খুন করা হয়। তাকে যারা হত্যা করেছে তাদেরকে চরম মূল্য দিতে হবে। খুনিদের দ্রুত বের করে আইনের আওতায় আনা হবে। যারা বিভ্রান্তি ও ধোঁয়াশা সৃষ্টি করে লিটন হত্যাকারীদের আড়াল করতে চায় তাদের মতলব কোনদিন পূরণ হতে দেয়া হবে না। সাম্প্রদায়িক অপ-শক্তিকে আমরা চিনি। এমপি লিটন হত্যাকারীরা যত বড়ই শক্তিশালী হোক না কেন শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলার মাটিতে তাদের বিচার হবেই।"

নিহত এমপি মঞ্জুরুল ইসলাম লিটন স্মরণে গতকাল শনিবার বিকালে গাইবান্ধার সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত বিশাল শোকসভায় সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি এ কথা বলেন।

উপেজলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক কমিটি আয়োজিত শোকসভায় মন্ত্রী আরো বলেন, এমপি লিটনের রক্তের দাগ শুকাতে না শুকাতেই যারা লাশ নিয়ে রাজনীতি করতে চান তাদের পরিনতি ভাল হবে না। মনোনয়ন নিয়ে কাড়াকাড়ি করবেন না। জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন তিনিই হবেন নিহত এমপি লিটনের উত্তরসুুরি।

বিশেষ অতিথির বক্তব্যে -জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী  মিয়া এমপি বলেন, উগ্র জঙ্গিবাদ ও জামায়াত-শিবির এর মদদে এমপি লিটনের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।  লিটনের হত্যাকারী যেই হউক না কেন বাংলার মাটিতে শেখ হাসিনা তার বিচার করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আযম এমপি, রংপুর সিটি মেয়র শরফ উদ্দিন আহম্মেদ ঝন্টু, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা গিনি এমপি, আ’লীগের কেন্দ্রীয়  সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আ’লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাসিম, সাবেক প্রতিমন্ত্রী এইচ.এন আশিকুর রহমান এমপি, আ’লীগের উপ- সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ এমপি, বাংলাদেশ আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক বীর মোজাম্মেল হক এমপি, বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি এমপি। আ’লীগ কেন্দ্রীয় সদস্য এম এম কালাম হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সভাপতি- মাহমুদুল হাসান রিপন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন- জেলা আ’লীগ সভাপতি সৈয়দ শামস-উল-আলম হিরু, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা আ’লীগ সহ-সভাপতি সৈয়দা মাসুদা খাজা, গাইবান্ধা পৌর মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, গোবিন্দগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান, সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা আ’লীগ সাবেক সভাপতি টিআইএম মকবুল হোসেন প্রামানিক, এমপি লিটনের সহধর্মনী ও জেলা মহিলা আ’লীগের।  সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি উপাধ্যক্ষ আব্দুল হান্নান সরকার, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদুল  ইসলাম, পৌর আ’লীগ সভাপতি আসাননুল করিম চাঁদ, পৌর আ’লীগের সহসভাপতি মাসুদ-উল-ইসলাম চঞ্চল, যুবলীগ সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, স্বেচ্ছা সেবকলীগ সভাপতি ও চেয়ারম্যান গোলাম কবির মুকুল, আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ বাবুল, আহবায়ক উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ছামিউল ইসলাম ছামু, সাবেক ছাত্র নেতা আশাদুজ্জামান তুহিন, পৌর  যুবলীগের যুগ্মআহবায়ক আনিছুর রহমান চঞ্চল,সাবেক ছাত্র নেতা উদয়ন নারায়ণ।

শোক সভা শেষে প্রধান অতিথি সফর সঙ্গীদের নিয়ে প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের নিজ বাড়ি উত্তর সাহাবাজ মাস্টারপাড়া গ্রামে যান এবং মরহুমের কবর জিয়ারত করেন।

ইত্তেফাক/এএন