চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার বিকালে উপজেলাধীন হারদী-হাটবোয়ালিয়া সড়কে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার দাসপাড়া গ্রামের রমজান আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন জানান, হারদী হাসপাতাল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রমজান আলী। ওই সড়কের কুয়াতলা মাঠে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকে পাঁচ দুর্বৃত্ত আব্দুল্লাহ আল মামুনের মোটরসাইকেলের গতিরোধ করে। পিস্তলের হাতল দিয়ে তাকে আঘাত করে মোটরসাইকেল ছিনিয়ে নিতে চেষ্টা করে। এতে বাধা দেয়ায় দুইটি ফাঁকা গুলি ছুড়ে দুর্বৃত্তরা। এতে আব্দুল্লাহ আতঙ্কিত হয়ে মোটরসাইকেল ছেড়ে দেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এএসএমইউ
