ভারত শাসিত কাশ্মিরে তুষার ধসে আরও ৫ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। শনিবার সকালে জম্মু-কাশ্মিরের কুপওয়ারা জেলার মছিল সেক্টরে দুর্ঘটনাটি ঘটে। উদ্ধারকার্য চলছে।
সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, এই পাঁচ সেনাই ৫৬ রাষ্ট্রীয় রাইফেলের অধীন। তারা মছিল সেক্টরে সেনা পোস্টে কর্মরত ছিলেন। তিনি জানান, তুষার ধসের খবর পাওয়া মাত্রই সেনার একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। বরফ সরিয়ে সেনাদের উদ্ধারের কাজ চলছে। তবে তারা কী অবস্থায় ধসে চাপা পড়ে রয়েছেন তা এখনও জানা যায়নি বলে তিনি জানান।
কয়েকদিন ধরেই উপত্যকার বিভিন্ন এলাকাজুড়ে লাগাতার ধসে মৃতের সংখ্যা বেড়ে চলেছে। শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩। এর মধ্যেই গতকাল এক সেনাকে জীবিত উদ্ধার করা হয়। এএফপি।
ইত্তেফাক/এসএসএ
