দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন সস্ত্রীক রবীন্দ্র জাদেজা

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১০:৩৫
দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং তার স্ত্রী রিভা সোলাঙ্কি। শুক্রবার রাতে অল্পের জন্য রক্ষা পান তারা।
 
এক কিশোরী পাশ দিয়ে দ্রুত গতিতে স্কুটি চালিয়ে যাওয়ার সময় জাদেজার গাড়ির দরজায় ধাক্কা মারলে ওই দুর্ঘটনা ঘটে।
 
তবে এতে কেউই গুরুতর আহত হননি। স্কুটি চালকের সামান্য আঘাত লেগেছে।
 
ওই কিশোরীর নাম প্রীতি শর্মা। সে বিদ্যাসাগর ইনস্টিটিউটে পড়াশোনা করে। জাদেজা নিজে গাড়ি থেকে নেমে এসে ওই কিশোরীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
 
ইত্তেফাক/এএম