‘এক বছরের জন্য অভিনয়কে বিদায়’

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১১:৩৭

 

হ্যারি পটার সিরিজের ছবিগুলোতে হারমিওন চরিত্রে অভিনয় করে মাত্র ৯ বছর বয়সেই তারকা বনে যান হলিউড অভিনেত্রী এমা ওয়াটসন। বর্তমানে জাতিসংঘের শুভেচ্ছা দূত ও লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বেশ সরব তিনি।

 

গুঞ্জন শোনা যাচ্ছে, অভিনয় থেকে এমা ওয়াটসন বিরতি নিচ্ছেন ১ বছরের জন্য। আর এই বিরতির পেছনের কারণ তিনি বই পড়বেন! তাও সাধারণ বই নয়, নিজের আগ্রহের জায়গা নারীবাদ নিয়ে পড়াশোনা।

 

বিরতি প্রসঙ্গে তিনি বলেন, ‘১ বছরের জন্য অভিনয়কে বিদায়। নিজের জন্য প্রতি সপ্তাহে একটি করে বই পড়ে শেষ করতে চাই। আর আমার বই ক্লাবের পক্ষ থেকে মাসে একটি করে বইও পড়তে হবে আমাকে।’ ২৫ বছর বয়সী এ তারকা আরো জানান, নিজের আগ্রহে ও ইউএন-এর পক্ষ থেকে নারী অধিকারের জন্য প্রচারণার যে কাজে তিনি নেমেছেন বই পড়াটা তারই অংশ। নিজের উন্নতির জন্য, নারী অধিকারের পক্ষে সোচ্চার হয়ে কাজ করে যাওয়ার জন্য ১ বছরের বিরতি নিয়ে বইয়ের মাঝে ডুবে যেতে চান তিনি।