পাটগ্রামে ৩ বছরের শিশু ধষর্ণের শিকার, ধর্ষক পলাতক

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৬:১৩
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় তিন বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
 
পুলিশ জানায়, শনিবার উপজেলার গুরুপাড়া এলাকার হারুন (১৮) নিজ দোকানে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির কান্না ও চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে বাবা- মা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
 
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহফুজ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ধর্ষক পলাতক।
 
ইত্তেফাক/এএসএমইউ