মিয়ানমারে অনুষ্ঠিতব্য ১১তম এশিয়ান বালক অনূর্ধ্ব-১৯ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০১৭ এ অংশ নিবে বাংলাদেশ। এজন্য গত ২০ জানুয়ারি থেকে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় একটি দীর্ঘ মেয়াদী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে।
পল্টনস্থ ভলিবল স্টেডিয়ামে প্রশিক্ষণ ক্যাম্পের প্রধান প্রশিক্ষক হিসেবে এমদাদুল হক মিলন, সহকারী প্রশিক্ষক হিসেবে অসীম সাহা, ট্রেইনার হিসেবে মোঃ নজরুল ইসলাম এবং প্রধান সমন্বকারী হিসেবে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নির্বাহী সদস্য কাজী আব্দুল হান্নান প্রাথমিক ভাবে দায়িত্ব পালন করছে।
আগামী ২৮ মার্চ-৫ এপ্রিল পর্যন্ত মিয়ানমারে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/এমএইচ
