১১টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান তালুকদারের দায়িত্ব পালনের ওপর দুই মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে তার এ দায়িত্ব পালন কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের ডিভিশন বেঞ্চ রবিবার এই আদেশ দেন।
নিজ সংসদীয় এলাকার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি পদে এমপি মাহবুবুর রহমানের থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান (শানু শিকদার)। আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার সৈয়দ মো. জাহাঙ্গীর হোসেইন ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয় বলে জানান ডিএজি অমিত তালকুদার।
ইত্তেফাক/এমআই
