মাছরাঙায় ‘নয়ছয়’

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১০:২২
 
প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘নয়ছয়’।
 
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, সাজু খাদেম, আরফান, অ্যালেন শুভ্র, ইরফান সাজ্জাদ, তানজিকা, ঈশিকা খান, তাসনুভা তিশা, মুকিত জাকারিয়া, নাদিয়া নদীসহ আরও অনেকে।
 
গল্পে দেখা যাবে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আমিরুল হক চৌধুরীর বাড়ির নম্বর ৯৬। মানে নয় ছয়। এই বাড়ির ছেলে সাজু খাদেম, আরফান, ইরফান সাজ্জাদ আর একমাত্র মেয়ে ঈশিকা। ছেলেমেয়েরা তার মতো আদর্শবান হবেন বলে প্রত্যাশা বাবার। বড় ছেলে সাজু সাদা-সিধে।
 
অফিস আর বাসা ছাড়া তার আর কোন জগত নেই। মেজ ছেলে আরফান চাপাবাজ। সারাদিন ঘুরে বেড়ায় আর কোটি টাকার গল্প ছাড়া তার মুখে কোন কথা নেই। ছোট ছেলে ভার্সিটি পড়ুয়া ইরফান চটপটে, আড্ডাবাজ।
 
ইত্তেফাক/এমএআর