শাহরুখ-হৃতিককে অমিতাভের সমান মার্কস

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১০:৪২
 
শাহরুখের রেইস কিংবা হৃতিকের কাবিল নিয়ে বলিউডে আলোচনার শেষ নেই। বিশেষ করে ২৫ জানুয়ারি অর্থাৎ একই দিনে মুক্তির পর থেকে যেন সেই আলোচনার আগুন আরো কয়েকগুণ বেড়েছে গেল কয়েকদিনে। সিনেমা দুটি নিয়ে বলিউড শোবিজ থেকে একেকজন একেক রকম মন্তব্য ছুড়েছেন।
 
কারো কাছে শাহরুখ সেরা, কারো কাছে হৃতিক। এবার বললেন বলিউডের জ্যেষ্ঠ অভিনেতা অমিতাভ বচ্চন।
 
দু’টো ছবিই দেখেছেন বিগ বি। আর দেখার পর নিজের মতো করে রিভিউ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। শাহরুখের ছবির জন্য অমিতাভ লিখেছেন, ‘রেইসের জন্য অভিনন্দন। তোমার রাগ বেশ ভাল লেগেছে আমার।’ 
 
আর হৃতিকের ‘কাবিল’ দেখে তাঁর প্রতিক্রিয়া, ‘কাবিল খুব বিশ্বাসযোগ্য ছবি। পরিচালক সঞ্জয় গুপ্তা খুব ভাল ম্যানেজ করেছেন। সকলের পারফরম্যান্সও দারুণ।’
 
উল্লেখ্য, এরআগে ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় শাহরুখ, হৃতিক দুজনের সঙ্গেই কাজ করেছেন অমিতাভ। তারমানে কি! অমিতাভ কাউকে ছোট করেন নি, বুঝতে তো হবে দুজনই যে কাভি খুশি কাভি গাম সন্তান।
 
ইত্তেফাক/এমএআর