অভিনেতা ইমনের মা খালেদা আক্তার কল্পনা। হ্যাঁ, বাস্তব জীবনে না হলেও এমন চরিত্র নিয়ে এবার দর্শকদের সামনে আসছেন তারা।
‘প্রাণ ফ্রুটো লাভ এক্সপ্রেস ২’ সিরিজের স্বল্পদৈর্ঘ্য ‘মা’। দর্শকের গল্পে নির্মিত হচ্ছে এটি। নির্মাণ করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও খালেদা আক্তার কল্পনা।
ফিল্মটি আসছে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচারিত হবে আরটিভিতে।
অভিনেতা ইমন বলেন, ভালোবাসা দিবস শুধু যুগলদের মধ্যে সীমাবদ্ধ না। এই ভালোবাসা মা-সন্তানের, মানুষের প্রতি মানুষের জন্য। মা শিরোনামের শর্টফিল্মটি গল্পটা দারুণ। আশা করছি দর্শকও এটি উপভোগ করবেন।
ইত্তেফাক/এমএআর
