বাংলাদেশি অভিনয়শিল্পীরা একেরপর এক ভাল সংবাদ বয়ে আনছে। অভিনেতা নিরব হোসেন বলিউডের ‘শয়তান’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন। এবার ভাল খবরটি আনলেন দেশি শোবিজের কিউট গার্ল খ্যাত মিষ্টি জান্নাত।
‘রংবাজ খিলাড়ি’ শিরোনামের তামিল সিনেমায় নাম লেখালেন এই জনপ্রিয় তারকা। এটির পরিচালক সত্য প্রকাশ। ছবিটি তামিল ও ভোজপুরি ভাষায় নির্মিত হচ্ছে।
মিষ্টি এখানে অভিনয় করছেন তামিল সিনেমার নায়ক রাকেশ ও বান্টি ব্যানার্জির সঙ্গে। এরইমধ্যে থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণের কাজেও অংশ নিয়েছেন। নতুন কাজে অভিজ্ঞতা, চ্যালেঞ্জ কেমন-এসব বিষয়ে ইত্তেফাক অনলাইনের সঙ্গে কথা বললেন তিনি।
তামিল সিনেমায় মিষ্টি জান্নাত? কেমন লাগছে, নতুন এ কাজে চ্যালেঞ্জ কী মনে করছেন?
IMG0
তিনি বলেন, ‘দারুণ ব্যাপার। এই অভিজ্ঞতা বলে বোঝানোর ক্ষমতা আমার নেই। বিশেষ করে তামিল ভাষায় অভিনয় করাটা অতিমাত্রার দু:সাহসিকতার কাজ মনে হয়েছে আমার কাছে! তবে কাজ করা ক্ষেত্রে সবাই আমাকে সাহায্য করেছে’।
মিষ্টি আরো বলেন, ‘নতুন ইন্ডাস্ট্রিতে কাজ করতে বরাবরই ভাল লাগে। এখানেও এর ব্যতিক্রম ঘটেনি। খুব ভাল লাগছে।’
মিষ্টিকে প্রশ্ন করা হয়েছিল, দেশ ছাড়িয়ে এখন ভারতের তামিল সিনেমায় কাজ করছেন-এরপরের পরিকল্পনা কী?
তার জবাব ছিল, ‘আরো অনেকগুলো কাজের অফার পেয়েছি। ভাল হলে সবগুলোতে কাজ করার ইচ্ছে আছে। কাজ নিয়েই থাকতে চাই’।
ইত্তেফাক/এমএআর
