বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলায় আত্মপক্ষ শুনানির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তার উপদেষ্টা আব্দুস সালাম।
আজ সোমবার পৌনে ১২টার দিকে এজলাস কক্ষের পাশে বসেছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম। এ সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে উদ্ধার করে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়।
জানা গেছে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে সকালে বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে হাজির হন খালেদা জিয়া। তার আসার আগেই আদালতে হাজির হন বিএনপি বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা।
ইত্তেফাক/কেকে
