আর্শিনা প্রিয়া, অভিনেত্রী, কোরিওগ্রাফার ও সংগীতশিল্পী। পেশাগত কারণে কানাডার টরেন্টোতে বসবাস করেন তিনি। সুযোগ পেলে ছুটে আসেন দেশে। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে এ শিল্পীর একক অ্যালবাম ‘এপি’।
গতকাল রবিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় এ অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওস্তাদ সঞ্জীব দে, চলচ্চিত্র প্রযোজক ও সাবেক জেল সুপার ফরমান আলী, জাজ মাল্টিমিডিয়ার সিও আলিমুল্লাহ খোকন, সংগীত পরিচালক মুশফিক লিটু, বেলাল খানসহ অনেকে।
এবারই প্রথম একক অ্যালবাম প্রকাশ করলেন তিনি। অ্যালবামে রয়েছে মোট সাতটি গান। গানগুলোর কথা লিখেছেন জিয়া উদ্দিন আলম, রবিউল ইসলাম জীবন, মেহেদি হাসান লিমন। সুর করেছেন মুশফিক লিটু, বেলাল খান, আহমেদ হুমায়ূন, প্রতীক হাসান।
ইত্তেফাক/এমএআর
