চিয়ার আপ'র ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাহমুদউল্লাহ রিয়াদ

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৫:১৯
 
বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ এবার প্রাণ বেভারেজের পণ্য চিয়ার আপ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন। সোমবার মাহমুদউল্লাহ রিয়াদ ও চিয়ার আপ'র চিফ অপারেটিং অফিসার ওয়ারেসুল হাবিব এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন।
 
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদ আগামী এক বছর চিয়ার আপ এর বিভিন্ন প্রমোশনাল কাজে অংশ নেবেন।
 
ওয়ারেসুল হাবিব জানান, মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশের একজন তারকা ক্রিকেটার। তাকে চিয়ার আপ'র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এই অলরাউন্ডার তার কার্যক্রমের মাধ্যমে চিয়ার আপ ব্র্যান্ডকে আরো জনপ্রিয় করে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 
এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, চিয়ার আপ দেশের জনপ্রিয় একটি ব্র্যান্ড। এই ব্র্যান্ডের জন্য কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত।
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চিয়ার আপ'র হেড অব মার্কেটিং অরুনাংশু ঘোষ, প্রাণ-আরএফএল গ্রুপ এর হেড অব মিডিয়া সুজন মাহমুদ ও ক্রিয়েটিভ ডিরেক্টর নাফিজ রেজা উপস্থিত ছিলেন। বাসস।
 
ইত্তেফাক/আরএ