পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে রেণু পোনা আহরণের দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ৫(১) ধারায় আট জেলেকে পাঁচ হাজার টাকা জরিামানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ জানুয়ারী)দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবণী চাকমা এ জরিমানা করেন।
জরিমানাকৃতরা হলেন সোহেল শেখ(২৫), হেলাল (৪৫), গিয়াস (২০), সিরাজ (২৮), রিয়াজ (৩০), শহিদুল (৩০), মজিবুর (৫০) ও হাচান শেখ (২৫)। এদের বাড়ি পিরোজপুরের কুমিরমারা এলাকায়।
স্বরুপকাঠীর নৌ পুলিশের ফাঁড়ি ইনচার্জ মোঃ হারুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টায় কাউখালীর আমরাজুড়ি এলাকার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার থেকে আট জেলেসহ ১০ হাজার চিংড়ি ও ভাটা মাছের রেণু পোনা জব্দ করা হয়। এছাড়া চার হাজার মিটার চড়গড়া ও এক হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্যে ৬০ হাজার টাকা।
পরে উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহার উপস্থিতিতে লঞ্চঘাট সংলগ্ন এলাকায় জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া চিংড়ি ও ভাটা মাছের রেণু পোনা সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়েছে।
পরে দুপুরে আট জেলেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক আটজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
ইত্তেফাক/এএন
