মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার ইন্তেকাল

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৬:০৩

কিশোরগঞ্জের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি গোলাম রব্বানী রুবেলের পিতা।

মো. গোলাম মোস্তফার মৃত্যুতে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীন গভীর শোক জানিয়েছেন।

আজ এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা মুক্তিযুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আহত হয়েছিলেন। দেশপ্রেমসহ মানবিক গুণাবলীতে উজ্জীবিত এই মানুষটির মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।

তারা বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ইত্তেফাক/এএন