ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ড পরিমাণ টাকায় যোগ দিয়েছিলেন অ্যান্থনি মার্শাল। তারা ব্যয় করে প্রায় ৪৯ মিলিয়ন ইউরো। ‘টিনএজ’ খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড গড়েই ফ্রেঞ্চ ক্লাব মোনাকো থেকে অ্যান্থনি মার্শালকে দলে নেয় ইংলিশ ক্লাবটি।
২০১৫ সালে তাকে দলে নিয়ে হইচই ফেলে দিয়েছিলো রেড ডেভিলসরা। এবার তার দিকে হাত বাড়িয়েছে আরেক ধণী ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। গুঞ্জন উঠেছে মার্শালকে দলে নিতে ৭০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিতে পারে স্প্যানিশ জায়ান্ট।
ইউনাইটেডে ভালোই সময় কেটেছে এই ফরাসি তারকার। চলতি বছরের প্রথম ম্যাচেই ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে মিডলসবরোকে ২-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। অ্যান্থনি মার্শাল ও পল পগবার গোলে টানা পঞ্চম জয় তুলে নেয় স্বাগতিকরা।
এবার তার দিকেই রিয়াল চোখ দিয়েছে বলে খবর। তবে এখনো ক্লাব কর্তৃপক্ষ থেকে কিছু নিশ্চিত করা হয়নি।
ইত্তেফাক/এমএইচ
