ইনজুরির কারণে নেপিয়ার ওয়ানডে মিস করতে পারেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথিউ ওয়েড। ফলে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্বে দেওয়ার অপেক্ষাটা আরেকটু দীর্ঘায়িত হতে পারে।
নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাপেল-হ্যাডলি তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেও খেলতে পারেননি এই অস্ট্রেলিয়ান। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ওয়ানডে হ্যামিল্টনে ৫ ফেব্রুয়ারি।
ভারতে টেস্ট সিরিজ সামনে রেখে আগেই বিশ্রাম পায় ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে অ্যাঙ্কেল (গোড়ালি) ইনজুরিতে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে যান নিয়নিত অধিনায়ক স্টিভেন স্মিথ। এরই সুবাদে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ওয়েডকে ভারপ্রাপ্ত দলপতি হিসেবে বেছে নেয় অজিদের টিম ম্যানেজমেন্ট।
কিন্তু পিঠের ব্যথায় অস্বস্তি বোধ করায় অকল্যান্ডে অনুষ্ঠিত প্রথম ওডিআই মিস করেন ওয়েড। তার পরিবর্তে অজিদের নেতৃত্বভার ওঠে অ্যারন ফিঞ্চের কাঁধে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান চিকিৎসক ড. জন অর্চার্ড বলেন, ন্যাপিয়ারের ম্যাচটি নিয়ে ওয়েডের খেলা একেবারেই অনিশ্চিত। আজকে পর্যন্তও সে সুস্থ না। আমরা আরেকটু দেখে সিদ্ধান্ত নিবো।’
ইত্তেফাক/এমএইচ
