ডোমারে শ্রমিকের সাত দিনের কারাদণ্ড

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৭:০৭

নীলফামারীর ডোমার শহরের ওপর দিয়ে প্রবাহিত শালকি নদীর মাটি অবৈধভাবে কাটার অপরাধে মো: আয়নাল হক (৪৮) নামের এক শ্রমিককে ভ্র্যাম্যমান আদালতে সাত দিনের কারাদণ্ড দিয়েছে।

রবিবার রাতে মাটি কাটা অবস্থায় তাকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মোছা: ফুয়ারা খাতুন বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা  আইন, ২০১০ এর ০৪ ধারার অপরাধে ১৫ ধারা মোতাবেক ওই শ্রমিককে সাত দিনের কারাদণ্ড দেন।

সোমবার সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সাজাপ্রাপ্ত আয়নাল বোড়াগাড়ি ইউনিয়নের সবুজপাড়া গ্রামের মৃত হকিমুদ্দিনের পুত্র।

ইত্তেফাক/এএন