ডেভিস কাপে থাকছেন না নাদাল

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৮:৫৬
স্পেনের ডেভিস কাপের স্কোয়াড থেকে বাদ পড়লেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে রানার্স-আপ হওয়া রাফায়েল নাদাল। তাকে বিশ্রাম দিয়েছে স্প্যানিশ টেনিস ফেডারেশন।
 
রবিবারই শেষ হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনে টেনিস। সেখানে ফাইনালে উঠলেও, শিরোপার স্বাদ নিতে পারেননি নাদাল। ফাইনালে সুইজারল্যান্ডের রজার ফেদেরার কাছে ৬-৪, ৩-৬, ৬-১, ৩-৬ ও ৬-৩ গেমে হেরে যান নাদাল।
 
অস্ট্রেলিয়ান ওপেনের ধকল সামলাতেই নাদালকে বিশ্রাম দেয়া হয়েছে বলে জানালেন দলের অধিনায়ক কনচিতা মার্টিনেজ। তিনি বলেন, ‘নাদালের বিশ্রাম প্রয়োজন। অস্ট্রেলিয়ান ওপেনে অনেক ধকল গিয়েছে তার।’
 
ইত্তেফাক/এমএইচ