আশকোনায় জঙ্গি অভিযানে আহত শিশুকে ঢামেক থেকে ছাড়পত্র

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৯:৩৭
রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানাতে গ্রেনেড বিস্ফোরণে আহত শিশু সাবিনা হাসপাতাল ত্যাগ করেছে। গত ২৪ ডিসেম্বর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়। পরে চিকিৎসা শেষে তাকে বার্ন ইউনিটের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে সোমবার দুপুর দেড়টার দিকে চিকিৎসক তাকে ছাড়পত্র দেয়।
 
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, গোয়েন্দা পুলিশ তাকে নিয়ে গেছে। শিশুটিকে তার নানা-নানীর জিম্মায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
 
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর রাজধানীর দক্ষিণখানের আশকোনা হাজী ক্যাম্পের পাশে নব্য জেএমবির জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে ‘অপারেশন র‌্যাপল টুয়েন্টিফোর’ অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। অভিযানে সাকিরা (২৫) নামে এক নারী জঙ্গি ও আফিফ (১৫) নামে এক কিশোর নিহত হয়। আত্মঘাতি হামলা চালানোর সময় মা সাকিরার সঙ্গে থাকা সাবিনা গ্রেনেড বিস্ফোরণে আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। 
 
ইত্তেফাক/এমআই