সোমবার রাতে বিএনপির শরিক দলগুলো চেয়ারপার্সনের গুলশান অফিসে গিয়ে নতুন নির্বাচন কমিশনের জন্য তাদের পছেন্দর নামের তালিকা জমা দিয়েছেন । ২০ দলীয় জোটের শরিক দলগুলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আলাদা আলাদা তালিকা তুলে দেন। পরে মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার সঙ্গে তালিকাগুলো নিয়ে বৈঠক করেন।
এই তালিকা গুলো থেকে ৫ জনের একটি অভিন্ন তালিকা করে শরিকদের দেয়া হবে।নিবন্ধিত ৬ শরিক দল সেই তালিকা পৃথকভাবে সার্চ কমিটির কাছে দিবে। জোটের শরিক জাগপার চেয়ারম্যান শফিউল আলম প্রধান জানিয়েছেন,নির্বাচন কমিশনে সাবেক মন্ত্রিপরিষদ সচিব সা'দাত হুসাইন ও মোফাজ্জল করিমের নাম প্রস্তাব করেছেন। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে এ নাম প্রস্তাব করেছেন। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন। এসময় তিনি নিজ দলের পক্ষ থেকে ফখরুলের কাছে এই দুইটি নাম প্রস্তাব করেন। যদিও রাষ্ট্রপতি জাগপাকে ইসি গঠনের বিষয়ে আলোচনার জন্য ডাকেননি।
ইত্তেফাক/এসএসএ
