নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে নামের তালিকা জমা দেবে বিএনপি। মঙ্গলবার বেলা ১১টায় সচিবালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপি চেয়ারপাসনের একান্ত সচিব আব্দুস সাত্তার মন্ত্রিপরিষদ সচিবালয়ে এই তালিকা নিয়ে যাবেন।
সোমবার রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের শীর্ষ নেতা ও জোটের শরিক দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নাম প্রস্তাবের সিদ্ধান্ত নেন বিএনপির চেয়ারপারসন।
ইত্তেফাক/এএসএস
