নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বাগদান

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৯:২০
 
গত ২৯ জানুয়ারি বাগদান সম্পন্ন করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। প্রেমিক নাগা চৈতন্যর সঙ্গে তার এই বাগদান হয়েছে।
 
অভিনেতা নাগা চৈতন্য জনপ্রিয় তেলেগু অভিনেতা নাগার্জুনের ছেলে। ভারতীয় গণমাধ্যম জানায়, ঘরোয়াভাবে বাগদান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে শুধু দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিল।
 
বাগদানের বিষয়টি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত সামান্থা। ইনস্টাগ্রামে দুটি  পোস্ট করেছেন তিনি। একটি পোস্টে তার এবং নাগা চৈতন্যর একটি ছবি পোস্ট করেছেন। অন্য পোস্টে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে এ অভিনেত্রীকে খুশিতে নাচতে দেখা গেছে।
IMG0
অনেকদিন ধরে তাদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও বিষয়টি নিয়ে মুখ খোলেননি তারা। এরপর গত বছর সেপ্টেম্বরে এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন সামান্থা। বলিউড লাইফ। 
 
ইত্তেফাক/এমএআর