আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোসকে কেন্দ্রীয় কমিটিতে ফিরিয়ে কার্যনির্বাহী সংসদের সদস্য করা হয়েছে। মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে শ্রী মুকুল বোসকে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।
ইত্তেফাক/এএসএস
