শ্যামল-শানুর টেলিছবি ‘এক হাত’

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১২:২৮
 
চ্যানেল আইতে আগামীকাল ১ ফেব্রুয়ারি লাক্স মাঝ দুপুরের বিশেষ টেলিছবি হিসেবে প্রচারিত হবে টেলিফিল্ম ‘এক হাত’।
 
 
টেলিফিল্মটির চিত্রনাট্য লিখেছেন রাইসুল কামাল। আর পরিচালনায় দেবব্রত রনি। 
 
বিভিন্ন চরিত্রে এখানে অভিনয় করেছেন শ্যামল মাওলা, শানু, কাজী উজ্জল, কচি খন্দকার, জ্যোৎস্না আরা প্রমুখ।
 
আগামীকাল বিকেল ৩ টা ৫ মিনিটে দেখা যাবে ‘এক হাত’।
 
ইত্তেফাক/এমএআর