নীল ঢাকায় আসে। ভাল কাজ পেতে প্রতিনিয়ত সে সংগ্রাম করে যাচ্ছে। নীল রিচি সোলায়মানের অফিসে চাকরি পায়। কিন্তু কোনো বেতন পায় না। সে সন্ধ্যায় বাসায় ফিরে বিশ্রাম নেয়ার সময় তার কল্পনায় আসে একটি মেয়ে। মেয়েটি ফারহানা মিলি।
নীল ছাড়া আরো পাঁচজনের এমন সংগ্রামের গল্পে সাজানো হয়েছে ধারাবাহিক নাটক ছন্নছাড়া। বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় প্রচার হচ্ছে ধারাবাহিক এ নাটকটি।
মাসুম রেজার রচনা ও রাজিবুল ইসলাম রাজিবের পরিচালনায় নাটকটি প্রচার হয় প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টা ১৫ মিনিটে।
নাটকটিতে অভিনয় করেছেন রিচি সোলায়মান, নাঈম, ফারহানা মিলি, মৌসুমী হামিদ, তানিয়া হোসাইন, নাদিয়া মীম, রাইসুল ইসলাম আসাদ, রহমত আলী, টয়া, তৌসিফ, রজত প্রমুখ।
ইত্তেফাক/এমএআর
