গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়ি-ঘরে আগুন লাগানোর ঘটনায় বিচারিক প্রতিবেদনের ওপর রায় ৭ ফেব্রুয়ারি দেয়া হবে। মঙ্গলবার প্রতিবেদন উপস্থাপনের পর বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।
আজ লতে রাষ্ট্রপক্ষে প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। তিনি বলেন, আদালত ৫ ফেব্রুয়ারির মধ্যে সকল পক্ষকে এ প্রতিবেদন সরবরাহ করতে হাইকোর্টের পেপারবুক শাখাকে নির্দেশ দিয়েছে। ৭ ফেব্রুয়ারি এ বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়েছে।
এর আগে রবিবার হাইকোর্টের নির্দেশে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম মো. শহিদুল্লাহর তদন্ত প্রতিবেদন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয়ে জমা হয়।
হাইকোর্টের নির্দেশে গঠিত বিচারিক তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় কতিপয় ব্যক্তি এবং উক্ত ঘটনার সময়ে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য দায়ী। ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে।
ইত্তেফাক/এএসএস
