শাহরুখের নতুন ছবি ‘রইস’ দেখে প্রশংসায় পঞ্চমুখ কাপূর কন্যা সোনম। আরো সুখবর হলো, শিগগিরই বলিউড বাদশাহর সঙ্গে তাঁর দেখাও হচ্ছে।
কিভাবে! ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, নতুন ছবিতে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন শাহরুখ ও সোনম। শোনা গেছে ছবিটির পরিচালনা করবেন আনন্দ এল রায়।
শাহরুখ যেহেতু এরমধ্যে দীপিকার সঙ্গে তিনটি ছবি করে ফেলেছেন, তাই এবার সোনমের পালা।
সোনম অবশ্য এরমধ্যে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন। তবে শাহরুখের সঙ্গে তার কেমিস্ট্রিটা কেমন হয়, সেটি এখন দেখার বিষয়। জি নিউজ।
ইত্তেফাক/এমএআর
