মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক কার্যকর বিভাগের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে থমাস হোম্যানকে নিয়োগ দিয়েছেন। তিনি ড্যানিয়েল রাসদেলের স্থলাভিষিক্ত হয়েছেন। ড্যানিয়েলকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় নিয়োগ দেয়া হয়েছিল।
বার্তা সংস্থা এএফপি জানায়, ড্যানিয়েল রাসদেলকে কি কারণে সরিয়ে দেয়া হয়েছে তার কারণ জানানো হয়নি। ওবামার আমলে নিয়োগ পাওয়া ভারপ্রাপ্ত অ্যাটর্নী জেনারেল স্যালি ইয়েটসকে বরখাস্ত করার এক ঘন্টার মাথায় ড্যানিয়েলকেও তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।
স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী জন কেলি এক বিবৃতিতে বলেন, ড্যানিয়েলের স্থলাভিষিক্ত থমাস হোম্যান জাতীয় স্বার্থে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অভিবাসন নীতি কার্যকরে ভূমিকা রাখবেন। বাসস।
ইত্তেফাক/আরএ
