শ্রেয়া ঘোষাল, বলিউডে বাঙালিদের গর্ব। এক দশকেরও বেশি সময় ধরে বলিউডের প্রায় ৯৯ শতাংশ ছবিতে গান রয়েছে তার। উল্লেখ্য, শাহরুখের আলোচিত সিনেমা দেবদাস এ কণ্ঠ দিয়েছিলেন এই শ্রেয়া।
গত বছর বলিউডে নামী শিল্পীদের দিয়ে গান গাইয়ে পরে তা বাদ দেওয়ার একটা রেওয়াজ সামনে এসেছে। ঐ সময় ‘সুলতান’ ছবিতে অরিজিতের গান বাদ দেওয়া নিয়ে হইচই বাঁধে। তার গানটি বাদ দিয়েছিলেন সালমান খান। নতুন খবরে এবার বাদ দেয়ার কবলে শ্রেয়া।
শ্রেয়া ঘোষালের গান বাদ যাওয়ার জন্য যাঁকে দায়ী করা হচ্ছে তিনি হলেন শাহরুখ খান। তাঁর ‘ রেইস’ ছবিতে শ্রেয়ার গাওয়া গানটি বাদ দেওয়া হয়েছে। অরিজিৎ-এর মতো শ্রেয়া বিষয়টি প্রকাশ্যে আনতে চাননি। তবে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করে দিয়েছেন শ্রেয়ার ভক্ত অর্ণব।
অর্ণবের করা টুইট ভাইরাল হয়ে যায়। শেষমুহুর্তে তা স্বীকার করেন শ্রেয়া। পাল্টা টুইট করে তিনি অর্ণবকে সান্ত্বনা দিয়েছেন।
শ্রেয়া লিখেছেন, মন খারাপ না করতে। একজন শিল্পী যেমন অনেক দরদ দিয়ে গান গায়, তেমনি একজন পরিচালককেও অনেককিছু খেয়াল রাখতে হয়। ছবির স্বার্থে অনেক সময়ই অনেক কিছু বাদ দিতে হয়।
ইত্তেফাক/এমএআর
