‘অভিজিৎ হত্যার আসামিরা চিহ্নিত’

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৪:৫১
 
ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যার আসামিদের সবাইকে চিহ্নিত ও শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া। মঙ্গলবার বাংলা একাডেমিতে অমর একুশে গ্রন্থমেলার নিরাপত্তা প্রস্তুতি নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
 
আছাদুজ্জামান মিয়া বলেন, এ ঘটনায় সন্দেহভাজন আটজনকে গ্রেপ্তার করেছি, মূল আসামি মুকুল রানা খিলগাঁওয়ের মেরাদিয়ায় বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বাকিদেরও খুব শিগগিরই গ্রেপ্তার করা যাবে বলে আশা করছি।
 
তিনি বলেন, তদন্ত শেষ পর্যায়ে। আমরা শিগগিরই আদালতে প্রতিবেদন জমা দেব।
 
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে বের হওয়ার পর হামলার শিকার হন অভিজিৎ। হামলায় তার স্ত্রী বন্যা আহমেদ একটি আঙুল হারান। 
 
 
ইত্তেফাক/এএসএস