সিরিআ’র পুরস্কার বিতরণীতে জুভেন্টাসের দাপট

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৫:৩৬
ঘরোয়া ফুটবলের মতো পুরস্কার মঞ্চেও আলো ছড়ালো ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। সোমবার রাতে মিলানে গ্র্যান গালা দেল ক্যালসিওতে ইতালিয়ান ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর সিরি আ লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  হয়ে গেল। অনুষ্ঠানে পুরস্কার জয়ে ছিলো জুভেন্টাসের একক আধিপত্য।
 
 
২০১৫-১৬ মৌসুমে জুভিদের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রি জিতেছেন সেরা কোচের পুরস্কার। জুভেন্টাস জিতেছে সেরা ক্লাবের তকমা। এছাড়া সিরিআ বর্ষসেরা একাদশে সাতজনই রয়েছেন জুভেন্টাস থেকে।
 
বর্ষসেরা একাদশে রয়েছেন জুভেন্টাসের তারকা ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চি।  সিরিআ’র বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হয়েছেন তিনি।
 
চলতি মৌসুমে জুভেন্টাস এখন পর্যন্ত ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। যেখানে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী রোমা এক ম্যাচ বেশি খেলেও চার পয়েন্ট পিছিয়ে।
 
বর্ষসেরা দল: জিয়ানলুইজি বুফন (জুভেন্টাস), আন্দ্রে বারজাগলি (জুভেন্টাস), বনুচ্চি (জুভেন্টাস), জিওর্জিও চিয়েল্লিনি (জুভেন্টাস), কালিদো কোওলিবেলি (নাপোলি), মিরালেম পিজ্যানিক (জুভেন্টাস), পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড, পূর্বের জুভেন্টাস), রাদজা নাইনগোলান (রোমা), মারেক হ্যামসিক (নাপোলি), পাওলো দিবালা (জুভেন্টাস) ও গঞ্জালো হিগুয়েইন (জুভেন্টাস)।
 
ইত্তেফাক/এমএইচ