সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তদের হামলায় হাসান আলী ভুট্টু এক ব্যক্তি নিহত হয়েছেন।ভুট্টু উপজেলার পলাশ ইউনিয়নের কেজাউড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গ্রামের পাশের একটি খালের কাছে কেজাউড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে হাসান আলী ভুট্টুর (৫০) মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী। কিভাবে, কারা তাকে মেরেছে কেউ টের পাননি। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত হয়েছে। এ ঘটনায় পুলিশ মারফর মিয়া নামের একজনকে আটক করেছে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানান, মরদেহ উদ্ধারের সময় হাসানের মাথায় ধারালো অস্ত্রের কোপ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটতে পারে।
ইত্তেফাক/এএন/ইউবি
