রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া নামগুলো নিয়ে আলোচনা করেছে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি। ২৮টি রাজনৈতিক দলের দেওয়া ১২৫টি নাম থেকে ২০ জনের তালিকা করেছে সার্চ কমিটির সদস্যরা।
মঙ্গলবার বিকালের পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব কথা বলেন। আজ বিকাল ৪টার পর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়।
জানা গেছে, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশগ্রহণকারী ৩১টি দলের মধ্যে ২৭টি দল সার্চ কমিটিকে চিঠি দিয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (এ), জাতীয় পার্টি (জেপি)সহ ২৫টি দল সার্চ কমিটির কাছে ৫ জনের নামের তালিকা দেয়। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও জাসদ (রব) চিঠি দিলেও নামের তালিকা দেয়নি।
ইত্তেফাক/এমআই
