সমন্বিত উদ্যোগের মাধ্যমে সহিংসতার শিকার নারী ও কন্যা শিশুকে সমাজের মূলধারায় পুনর্বাসিত করার আহ্বান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
মঙ্গলবার রোকেয়া সদনের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানায় সংগঠনটি।
বাংলাদেশ মহিলা পরিষদ পরিচালিত নির্যাতনের শিকার নারীদের সাময়িক আশ্রয় ও পুর্নবাসন কেন্দ্র রোকেয়া সদন। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয় সুফিয়া কামাল ভবন মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আয়শা খানম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু এবং রোকেয়া সদন উপ-পরিষদের সম্পাদক নাসরিন মনসুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নারী নেত্রী ড. মালেকা বেগম ও উপদেষ্টা নূরজাহান বোস।
আয়শা খানম বলেন, বিভিন্ন সময়ে রোকেয়া সদনে আশ্রয়গ্রহণকারী নারী ও শিশুরা সমাজের মূলধারায় ফিরে এসে সচেতন নাগরিক হিসেবে যেন দেশ ও সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখতে পারেন।
ইত্তেফাক/এমআই
