ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ক্রিকেটের আগামী মৌসুমেও সাসেক্সের হয়ে খেলবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রস টেইলর। বিদেশি খেলোয়াড় হিসেবে টেইলরের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে সাসেক্স।
গেল মৌসুমেও সাসেক্সের হয়ে খেলেছিলেন টেইলর। ঐ মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন তিনি। ১০ ম্যাচের ১০ ইনিংসে ৩৯৪ রান করেছিলেন টেইলর। সেই সুবাদে আবারো টেইলরকে দলে ভিড়িয়েছে সাসেক্স।
টেইলরকে দলে নেয়ার ব্যাপারে সাসেক্সের প্রধান কোচ মার্ক ডেভিস বলেন, ‘টেইলরকে দলে পেয়ে আমরা খুব খুশি। গেল মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করেছে সে এবং তাকে আবারো দলে নেয়াটা সাসেক্সের জন্য বড় অর্জন। শুধুমাত্র বিশ্ব তারকা হিসেবেই নয়, তরুণ খেলোয়াড়দের কাছে আদর্শ খেলোয়াড় সে।’ বাসস
ইত্তেফাক/এমএইচ
